আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২৮

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২ নভেম্বর ২০২৩ @ ০৭:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ নভেম্বর ২০২৩@০৭:৪৭ অপরাহ্ণ
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২৮

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৭০ জন মারা গেলেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭২৮ জন।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ