আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বিডিহেডলাইন্সের সিইও হিসাবে নওরীন নাহার অনন্যার যোগদান

  • In বিশেষ সংবাদ
  • পোস্ট টাইমঃ ১ নভেম্বর ২০২৩ @ ০৭:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ নভেম্বর ২০২৩@০২:২৬ অপরাহ্ণ
বিডিহেডলাইন্সের সিইও হিসাবে নওরীন নাহার অনন্যার যোগদান
ছবি- বিডিহেডলাইন্স

।।বিশেষ প্রতিনিধি।।

বিডিহেডলাইন্সের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সিইও নওরীন নাহার অনন্যা যোগদান করেছেন।

সিইও যোগদান উপলক্ষে আজ বুধবার (১ নভেম্বর) রাত ৭ ঘটিকায় সকল সহকর্মীদের উপস্থিতিতে বিডিহেডলাইন্সের প্রধান কার্যালয়ে কেক কেটে নতুন সিইওকে বরণ করা হয়।

নতুন সিইও নওরীন নাহার অনন্যা বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো এবং বিডিহেডলাইন্স আগামীর পথে সুন্দর ও সফল ভাবে অগ্রসার হতে পারে সেই লক্ষে কাজ করে যাবো।

সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলে কাধে কাধ মিলিয়ে নিষ্ঠার সাহিত কাজ করতে হবে, বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে সকলের কাছে পৌছে দিতে হবে। সত্যের সন্ধানে জাগ্রত চোখ এই স্লোগান বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের সকলকে। নতুন সিইওকে বরণ ও কেক কাটা অনুষ্ঠানে ঢাকা অফিস থেকে ভার্চুয়ালী যোগদেন কথক ক্রিয়েটিভ জোন ও বিডিহেডলাইন্সের চেয়ারম্যান- শফিকুল আলম বুলবুল,ভাইস চেয়ারম্যান (১)- আমিনা আলম মিনা, মেহরিমা সুলতানা শাওন,আরিফুল ইসলাম,টেকনিক্যাল ম্যানেজার- খাইরুল ইসলাম সহ অনেকে।

বিডিহেডলাইন্সের চেয়ারম্যান শফিকুল আলম বুলবুল বলেন, বিডিহেডলাইন্স আগামীর পথে উল্কার গতিতে ছুটছে। আমরা খুব শীঘ্রই লালমনিরহাটে নিজস্ব ভবনে আমাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি, সকলকে নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহবান জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ