জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।
বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিরোধ ও যে কোন ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে জামালপুর জেলা যুবলীগ আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর পদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।
পরে দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের জয়যাত্রা সমাবেশ। সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমূখ।





















