আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দাকোপে বিএনপি ও জামাতের নৈরাজ্যে হরতালের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ অক্টোবর ২০২৩ @ ১০:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৩@১০:৩০ অপরাহ্ণ
দাকোপে বিএনপি ও জামাতের নৈরাজ্যে হরতালের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।

খুলনার দাকোপে বিএনপি-জামায়েতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (২৯ অক্টোবর) রবিবার বিকাল ৪ টার সময়  সারা দেশের বিএনপি জামায়েতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরতালের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল লাউডোব ইউনিয়ন এর বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন শেষে অগ্রগামী যুব সংঘের সামনে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ।পথ সভায় শেখ যুবরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি-জামায়েত দেশ ও জনগণের বিরুদ্ধে পদে পদে নানামুখী ষড়যন্ত্র করে চলছে।

এই বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না, তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। যারা পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। বিএনপি-জামায়াত গণ-আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে।

এসময় উপস্থিত ছিলেন,লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন কুমার রায়,সাধারন সম্পাদক নিহার মন্ডল, রনজিত সরকার,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়,সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল,তন্ময় রায়,সুব্রত সরদার, বাবলু গাজী,বিকাশ বাইন,লক্ষন মন্ডল,আনিসুর রহমান,লিপি মন্ডল,জবা মন্ডল,উজ্জ্বল মন্ডল,চন্দন সরকার,তাপস হালদার, প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ