আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

লোহাগড়ায় পুলিশ তদন্ত কেন্দ্রে স্মার্ট টেলিভিশন প্রদান

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ অক্টোবর ২০২৩ @ ০৬:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৩@০৬:৪৫ অপরাহ্ণ
লোহাগড়ায় পুলিশ তদন্ত কেন্দ্রে স্মার্ট টেলিভিশন প্রদান
ছবি- বিডিহেডলাইন্স

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে স্মার্ট টেলিভিশন প্রদান করলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়াইল -২ আসনের মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগ নেতা এস এম আসিফুর রহমান বাপ্পী।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মৃতঃ ফরিদা রহমানের সৌজন্যে তারই সুযোগ্য সন্তান এস এম আসিফুর রহমান বাপ্পী লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ সেলিমের হাতে একটি (LED) স্মার্ট টেলিভিশন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অন্যান্য অফিসারসহ পুলিশ সদস্যবৃন্দ।

এস এম আসিফুর রহমান বাপ্পী পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন, পুলিশ বাহিনী বাংলাদেশের একটি জাতীয় সম্পদ। পুলিশ সব সময় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ ও দেশের জনগণের জানমাল নিরাপত্তা দিয়ে আসছেন। পুলিশ হলো দেশের সাধারণ মানুষের বন্ধু। তিনি পুলিশের সাহসী ভূমিকা ও পুলিশী সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় পুলিশের পাশে আছেন বলে আজ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পুলিশ বাহিনী একটি আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনীতে রুপান্তরিত হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ