আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এই দেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে উন্নত হতে চলেছে – শাজাহান খান

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২২ অক্টোবর ২০২৩ @ ১১:৪৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ অক্টোবর ২০২৩@১১:৪৪ পূর্বাহ্ণ
শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এই দেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে উন্নত হতে চলেছে – শাজাহান খান
ছবি- বিডিহেডলাইন্স

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর সাংসদ, বাংলাদেশে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, প্রত্যেককে মনে রাখতে হবে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এই দেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে উন্নত হতে চলেছে। তাই শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

গতকাল শনিবার (২১অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের আয়োজনে ৫০ জন অসচ্ছল পরিবারকে সচ্ছল করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কালে এ কথা বলেন তিনি।

এরপর শাজাহান খান সদর উপজেলা সমাজসেবার অধিদপ্তরের সহয়তায় অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ২৮ জনকে সুদ বিহীন ৭ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন।

বসুন্ধরা গ্রুপের কালের কন্ঠের পত্রিকার সম্পাদক এমদাদুল হক মিলনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ