মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাদ্দিন নাছিম বলেন, যখনই বিএনপি জামাত সরকারে এসেছে তখনই এই দেশের সাম্প্রদায়ীক সম্প্রীতির বিনষ্ট হয়েছে, যখনই তারা সরকার এসেছে তখনই মসজিদে গির্জায় কোন উপাসনালয় রক্ষা পাইনি তাদের হাত থেকে। তাই অশুভ শক্তির আশ্রয় কেন্দ্র হলো বিএনপি জামাত।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জয় কালী পাবলিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় কৃষ্ণ সরকার অর্থয়াণে নতুন বস্ত্র ও ধর্মীয় প্রতিষ্ঠানে জমি দান ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশবিরোধী শক্তিকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪সালের নির্বাচনে আরেকবার প্রধানমন্ত্রী বানানোর জন্য সকালে মিলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী কওে শেখ হাসিনাকে বিজয়ী করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রানোতোষ মন্ডল, জয় কালী পাবলিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় কৃষ্ণ সরকার সহ অন্যান্যরা।






















