রিকোর্স চাকমা
রাঙামাটি প্রতিনিধি।।
মানবাধিকার, সাংবিধানিক সম অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ ও জাতির আত্মনিয়োগ এবং জনকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব হিন্দু ফেডারেশন রাঙামাটি শাখার আত্মপ্রকাশ করেছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব হিন্দু ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির আত্মপ্রকাশের অনুষ্ঠানে এসব কথা বলেন হিন্দু নেতারা। এসময় ২১ সদস্য বিশিষ্ট বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটির আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে অমর কুমার দে আহবায়ক ও স্বপন কুমার দে ‘কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু মহা ঐক্য জোট রাঙামাটি সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দে, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ সুবল, সদস্য বিত্ত রায় চৌধুরী, সদস্য বিজয় দাশ, সদস্য টিপু দেবনাথ প্রমূখ।
অনুষ্ঠানে হিন্দু নেতারা বলেন,দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের একটু শান্তিতে বসবাস করলেও এখানে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। পার্বত্য চুক্তিতে হিন্দুদের অধিকারের কথা বলা হয়নি।
বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের যে হিন্দুকে সদস্য করা হয়েছে তিনি শয্যাশায়ি। তিনি হিন্দুদের অধিকার বিষয়ে কোন কিছু করতে পারছে না। হিন্দুরা কোনদিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু তার পরেও তারা অধিকার থেকে বঞ্চিত। ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছেন না। কোন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে তারা নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। সম্প্রতি যে দুর্গাপূজা হচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিমা ভাংচুর করার খবর পাচ্ছি। প্রতি বছর এ খবর আমরা পাই। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ রাখতে এ বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করবে বলেন হিন্দু নেতারা।





















