আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী রাউটেলা

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৬ অক্টোবর ২০২৩ @ ০১:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৩@০১:০১ অপরাহ্ণ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী রাউটেলা

।।বিনোদন ডেস্ক।।

বিশ্বকাপে গত শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউডের বহু তারকা।

তার মধ্যে উর্বশী রাওতেলারও ছিলেন। কিন্তু সেখানেই ভারতের জন্য গলা ফাটাতে গিয়ে নিজের ২৪ ক্যারেট সোনার আইফোনটি হারিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হন তিনি।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন উর্বশী।

তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্রই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’ সেই পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন অভিনেত্রী।

এর আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ডের সঙ্গে ঊর্বশীর সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। সেই প্রসঙ্গ টেনে কেউ আবার মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পন্থ কাছে রয়েছে।’

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ