আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৮:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৮:২৭ অপরাহ্ণ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে আকরামুল ইসলাম সাজিন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরিফ ইসলাম (১৬) নামের অপর এক ছাত্র।

বৃহস্পতিবার  (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত আকরামুল ইসলাম সাজিন (১৬) কক্সবাজারে শহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে। নিখোঁজ আরিফ ইসলাম (১৬) একই এলাকার মৃত মাহাবুব আলমের ছেলে। ২ জনই শহরের পৌর প্রিপ্যাটারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শৈবাল পয়েন্টে ২ ছাত্র গোসল করতে নেমে। এসময় ভেসে যাওয়ার সময় ১ জনকে উদ্ধার করা হলেও একজন ভেসে যায়। উদ্ধার হওয়া ছাত্রকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ ছাত্রের সন্ধানে লাইফ গার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশেকুর রহমান জানিয়েছেন, সৈকতে ভেসে যাওয়া ছাত্র আকরামুল ইসলাম সাজিন হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যু বরণ করেছে। মরদেহ এখনও হাসপাতালে রয়েছে।###

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ