আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৩ হাজার ৪৮৪ কিউমেক পানি

তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৩ হাজার ৪৮৪ কিউমেক পানি

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

ভারতের সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি কারণে ব্যাপক জল বাড়ার আশঙ্কা তিস্তায়। তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৩ হাজার ৪৮৪ কিউমেক জল।

প্রবল বৃষ্টিতে দুটি দেম জলে প্লাবিত, বহুবাড়িঘর জলের তলায়, সিকিমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ ও বাংলাদেশের বন্যার সতর্কতা জারি।

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিজ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানিতে তলিয়ে গেছে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল পাটগ্রামের দহগ্রাম সহ বিভিন্ন এলাকা, আমন ধানের ক্ষেত। তিস্তাপাড়ে ১৮টি ইউনিয়নের ৯০টি গ্রাম ও চর এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, তিস্তার পানিপ্রবাহ বেশি থাকলেও ডালিয়া পয়েন্টে কম রয়েছে। মূলত ভারতের সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি কারণে ব্যাপক জল বাড়ার আশঙ্কা তিস্তায়। এ নিয়ে চলাঞ্চলের মানুষের সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ