আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ অক্টোবর ২০২৩ @ ০৫:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ অক্টোবর ২০২৩@০৬:০৯ অপরাহ্ণ
পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর (দুর্গারবাড়ী) জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আমিনুর ইসলাম (৫৫) নামের আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মঙ্গলবার (৩ অক্টবার ) সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর (দুর্গারবাড়ী) মৃত আব্দুল আলী ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২‌ সেপ্টেম্বর সকালে আমিনুর ইসলাম ও রমজান আলী, মধ্যে বাগিবতণ্ডা হয়। এর পরপরই রমজান আলী, লোকজন লাঠি নিয়ে আমিনুর ইসলাম ওপর হামলা চালায়। এসময় আমিনুর ইসলাম মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন

পরে গুরুতর আহত আমিনুর ইসলাম এলকাবাসী উদ্ধার করে ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আমরা নিহতের বিষয়টি লোকে মুখে মাধ্যমে জানতে পেরেছি। তবে ডেড বডি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। মারামারি সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ