মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, বিএনপি বাংলাদেশকে পিছনের দিকে ফিরিয়ে নিতে চায় অর্থাৎ তারা লুটপাট করবে খাদ্যের ঘাটতি করবে, বিদেশে টাকা জামাবে পাচার করবে এই সমস্ত কাজ নিয়ে তারা ব্যাস্ত সেটা না পারায় শেখ হাসিনা সরকার কে তারা উৎখাত করতে চায়। এত উন্নয়নের পরে যারা বলে তাদের চোখে ছানি পরেছে তাদের চোখের অপারেশন করা দরকার।
গতকাল সোমবার (২অক্টোবর) মাদারীপুর চরমুগরীয়া মহাবিদ্যালয়ের নতুন মসজিদ ও মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের নামফলক উদ্বোধন করার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর চরমুগরীয়া মহাবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শাজাহান খানের এমপি স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, অধ্যক্ষ মো: হান্নান মোল্লা, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।





















