হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০২ অক্টোবর) বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশার বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনুল হক।
এ সময় ড্রেজার মালিক স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম শরীফ পালিয়ে যাওয়ায়। ড্রেজারের তিন শ্রমিককে ধরে এনে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ উপজেলা নির্বাহী কর্মকর্তা।






















