আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় গাছ কাটতে গিয়ে কাঠুরিয়া নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ অক্টোবর ২০২৩ @ ০৫:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ অক্টোবর ২০২৩@০৫:১৭ অপরাহ্ণ
বরগুনায় গাছ কাটতে গিয়ে কাঠুরিয়া নিহত
ছবি- বিডিহেডলাইন্স

সোহাগ হাফিজ
বরগুনা প্রতিনিধি।।

বরগুনায় গাছ কাটতে গিয়ে গাছের মগডালের চাপায় এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে বরগুনা পৌরশহরের দক্ষিণ সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনা সদর থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাঠুরিয়া মো. মজিবর বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের মৃত মোখলেস মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, দক্ষিণ সোনাখালী এলাকার নিজাম ফকিরের বাড়ির কয়েকটি গাছ ক্রয় করেছিলেন স্থানীয় খোকন বেপারী। ওই গাছ কাটার জন্য মজিবরসহ কয়েকজন কাঠুরিয়াকে তিনি সেখানে নিযুক্ত করেন। সোমবার দুপুরে সেখানে একটি গাছ কাটার সময় অন্য একটি গাছের মগডালের নিচে মজিবর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। নিহতের স্বজনদের কোন অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে লিখিত আবেদন করেছেন।

সদর থানায় ওসি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ