হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস থেকে ৯ কেজি গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ গোলাম রসুল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রবিবার (০১ অক্টোবর) দুপুরে ফরিদপুর-১০-এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশী মদসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত গোলাম রসূল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ট্রাভেল ব্যাগে করে যাত্রীবাহী বাসযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।





















