আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সাজেকে পর্যটকের ভিড় বাড়ছে

  • In বিশেষ সংবাদ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:২৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩@০৬:৩০ অপরাহ্ণ
সাজেকে পর্যটকের ভিড় বাড়ছে
ছবি- বিডিহেডলাইন্স

রিকোর্স চাকমা
রাঙামাটি প্রতিনিধি।।

টানা তিন দিনের ছুটিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকের ভিড় নেমেছে। রিসোর্ট কটেজেগুলো আগাম বুকিং হয়ে যাওয়ায় অনেকে হতাশ হয়ে ফিরছেন আবার অনেকে বারান্দায়, গাড়িতে কোন রকম রাত কাটিয়ে গেছেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, সাজেকে ১১২ টি মতো রিসোর্ট কটেজ রয়েছে। যা গতকাল বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী ও শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় গত মঙ্গলবারের আগে থেকেই সাজেকের রিসোর্ট-কটেজের সব কক্ষ আগাম বুকিং হয়ে যায়। গতকাল বৃহস্পতিবারে বুকিং ছাড়া প্রায় ৪-৫ শতাধিক মতো পর্যটক সাজেকে আসেন। এতে তারা বিপাকে পড়ে কোনরকম স্থানীয় বাসিন্দাদের ঘর, বারান্দায়, গাড়িতে রাত কাটিয়েছেন বলে জানা যায়।

সাজেক হিল ভিউ রিসোর্টের স্বাত্তাধীকারী ইন্দ্র চাকমা বলেন,আমাদের রিসোর্টে আর কোন রুম খালি নাই সব আগাম বুকিং হয়ে গেছে। পর্যটক সকাল থেকে এখনো আসতেছে রাস্তায় অনেক গাড়ির জ্যাম। গত কালকে অনেকে বুকিং ছাড়া এসে বিপাকে পড়েছেন স্থানীয় লোকজনের ঘরে, বারান্দায় রাত কাটিয়ে তারা আজকে অনেকে ফিরে গেছেন। আজকে আবারও অনেকে নতুন আসতেছে তারাও দুপুর থেকে কোথাও রুম ভাড়ান না পেয়ে অনেকে স্থানীয় বাসিন্দাদের ঘরে আশ্রয় নিচ্ছেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, সাজেকের সব রিসোর্ট কটেজের কক্ষগুলো আগেই বুকিং হয়ে গেছে। কিন্তু বেশ কিছু পর্যটক কক্ষ বুকিং না নিয়ে এসেছেন। ফলে তারা বিপাকে পড়েছেন। আপাতত কাউকে বুকিং ছাড়া না যেতে অনুরোধ করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ