আজ ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২৪ ঘন্টায় দেশে ৮ করোনা রোগী শনাক্ত

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩@১১:২১ অপরাহ্ণ
২৪ ঘন্টায় দেশে ৮ করোনা রোগী শনাক্ত

।।নিজস্ব প্রতিবেদক।।

মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৫ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে। দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৩২১ জন।

২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮০৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনেই রইল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ