মো. লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা,পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ের দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২ অক্টোবর কর্মবিরতি পালন করবেন। এরমধ্য যদি তাদের দাবি আদায় না হয় তাহলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর কলেজে উপস্থিত থেকেও তারা কর্মবিরতি পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নাটোর জেলার সভাপতি অধ্যাপক জহরুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারন সম্পাদক আসাদুল ইসলাম।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা খানম, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান আলী প্রামানিক, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফরহাদ হোসেনসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নাটোর
ইউনিটের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।





















