মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।
নাটোরের বাগাতিপাড়ায় ফসলি জমি থেকে তপন (৪০) নামে এক ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগাতিপাড়া মহিলা কলেজের পিছনের একটি ফসলী জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তপন (৪০) লালপুর উপজেলার চংধুপইল গ্রামের মৃত ক্ষীতেশ চন্দ্র চৌধুরী ছেলে এবং সে একজন ভাজা বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এলাকাবাসী ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
বাগাতিপাড়া থানার কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান জানান,বৃহস্পতিবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে তার পরিবারের লোকজন এ সংক্রান্ত থানায় একটি ডায়েরি করেন। এবং শুক্রবার দুপুর ২ টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।





















