আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০২:০৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩@০২:০৭ পূর্বাহ্ণ
নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধার
ছবি- বিডিহেডলাইন্স

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় সুফিয়া আক্তার (৬০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতবেশি আঙ্গুর মিয়া গংদের সাথে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বছরখানেক আগে প্রতিপক্ষের লোকজন সুফিয়াকে একবার মারধরও করে। এদিকে শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সাথে গরু বাধাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ