আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে অপহরণ করে ভারতে পাচারকালে নারী উদ্ধার, গ্রেফতার ২

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৩@০৪:৫৩ অপরাহ্ণ
নাটোরে অপহরণ করে ভারতে পাচারকালে নারী উদ্ধার, গ্রেফতার ২
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোর থেকে অপহরণ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক নারীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুই অপহরনকারীকে গ্রেফতার করা হয়।

সোমবার(১১ সেপ্টেম্বর) দিনগরাতে সাতক্ষীরা জেলার কলোরোয়া থানার সোনাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব অফিস থেকে এ তথ্য জানানো হয়।

অপহরনকারীরা হলেন- মোঃ শাজাহান (৩০) এবং কবির হোসেন(৩৮)।

নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, নাটোর সদর থানার একটি অপহরণ মামলার সূত্র ধরে নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার(১১ সেপ্টেম্বর) র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সহযোগিতায় গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কলোরোয়া থানার সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রের মুলহোতা শাহজাহান এবং কবির হোসেনকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ভারতীয় রুপিসহ স্বর্ণের ১ জোড়া বালা, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া রুপার নুপুর এবং মোবাইল উদ্ধার করা হয়। নাটোর সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ৭ বছর আগে পারিবারিকভাবে ভিকটিমের সাথে নাটোর সদর থানার জনৈক ওয়াসিম আকরামের বিয়ে হয়। গত ২ মাস পূর্বে ভিকটিমের সাথে অপহরণ চক্রের মূলহোতা মোঃ শাহজাহানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকেই শাহজাহান ভিকটিমকে ভাল বেতনে চাকুরীসহ বিভিন্ন প্রলোভন দেখাতো। শাহজাহান ভিকটিমকে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে কৌশলে পূর্ব পরিকল্পিত ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর দুপুরে ভিকটিম বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আসামি সিএনজিযোগে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের স্বামী ওয়াসিম আকরাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের পর থেকেই র‌্যাব-৫ ভিকটিম উদ্ধার এবং আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন। পরে তাদের গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সোনাবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ