জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিলার ও খুচরা বিক্রেতাদের নিয়ে বালাই নাশক ব্যবহারে নীতিমালা সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষক সমিতি হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক খাজানুর রহমান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা সরকার, সহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ আরো অনেকে।
এ সময় কৃষকদের ভালো মানের ঔষধ হাতে তুলে দেয়ার জন্য ডিলার ও খুচরা বিক্রেতাদের অনুরোধ জানানো হয়।





















