আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ আটক – ১

ফরিদপুরে  ২০ কেজি গাঁজাসহ আটক – ১

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাসের চাকার মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত ছিল ২০ কেজি গাঁজা। এসময় গাঁজা রাখার অভিযোগে আজিজুর রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার হওয়া আজিজুর রহমানকে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একদিন ভোরে উপজেলার আতাদী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আজিজুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার খলিলুর রহমান মোল্যার ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের বোয়ালমারী গামী একটি কালো রংয়ের মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসটির স্পেয়ার চাকার ভেতর সুকৌশলে রক্ষিত পলিথিন ও কসটেপ দ্বারা মোঁড়ানো ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় গাঁজা রাখার দায়ে আজিজুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আজিজুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ