আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান বাটলার

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৮ আগস্ট ২০২৩ @ ০৮:৪৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ আগস্ট ২০২৩@০৮:৪৭ পূর্বাহ্ণ
আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান বাটলার

।।স্পোর্টস ডেস্ক।।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের মাটিতে। যেখানে খেলা নিয়ে সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর কিছুটা উদ্বেগ থাকে। কিন্তু ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক এতটা উদ্বিগ্ন নন। কারণ ভারতের মাটিতে আইপিএল খেলে সেখানকার কন্ডিশন সম্পর্কে পুরো ধারণা আছে অনেক ইংলিশ ক্রিকেটারের।

বাটলার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে চান।
নিয়মিত ভারত সফর এবং আইপিএলের সুবাদে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারের কাছেই উপমহাদেশের উইকেট এখন চেনা হয়ে গেছে। সাধারণত পশ্চিমা দেশগুলোর ব্যাটাররা ভারতীয় উপমহাদেশের উইকেটে স্পিনারদের সামলাতে পারেন না। তবে বাটলার বললেন, ‘ভারতের মাটিতে ইংল্যান্ড বাড়তি সুবিধা পাবে না।

তবে আমাদের অনেকে আইপিএল খেলেছে। সেই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে। আমরা জানি ভারতের উইকেটে কিভাবে খেলতে হয়। এটা আমাদের বিশ্বকাপের প্রস্তুতিতে সুবিধা হবে।

এই মুহূর্তে বাটলার ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলছেন। এখন পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবু নিজেকে সীমিত ওভারের ক্রিকেটে সেরা ব্যাটারদের তালিকায় রাখতে চান না। তার মতে, সাদা বলের ক্রিকেটে সেরা তিন ব্যাটার হলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ ও কুইন্টন ডি কক। বাটলার বলেছেন, ‘কুইন্টন পায়ের সামনে থেকেও দারুণভাবে উড়িয়ে মারতে পারে।

রোহিতের পুল শট দুর্দান্ত। আর পন্থ নির্ভীক মানসিকতার ব্যাটার। ওদের খেলা দেখতেও দারুণ লাগে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ