আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে জুয়াড়িসহ ১৫ জন গ্রেফতার

নীলফামারীতে জুয়াড়িসহ ১৫ জন গ্রেফতার

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি॥

নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার অভিযোগে ১০ জুয়াড়িসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা পৌরসভা কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মোঃ ওফিয়ার রহমানের ছেলে পাভেল ইসলাম (২৫), আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৫), রফিকুল ইসলামের ছেলে ) মোঃ মোখলেছার রহমান বেল (৩৪), মৃতঃ আজিজার রহমানের ছেলে বাদশা মিয়া (৩৭), মৃতঃ তসলিম উদ্দিনের ছেলে ইউনুস আলী (২৭), মৃতঃ আব্দুল হালিমের ছেলে রব্বানী হোসেন (২৪), মৃতঃ আব্বাস আলীর ছেলে জিল্লুর রহমান (৩৬), মৃতঃ আব্দুল হামিদের ছেলে জিয়ারুল ইসলাম (৩২), মৃতঃ লুৎফর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৩৮) ও দুন্দ্বীবাড়ি (মাইজালীপাড়া) গ্রামের মৃতঃ ইউসুফ আলীর ছেলে মনোয়ার হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও বাজারে সন্দেহজনক ভাবে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ওই এলাকায় প্রতিনিয়ত জুয়া খেলত এসমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুল আলম জানান, জুয়া ও সন্দেহভাজন ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ