আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ আগস্ট ২০২৩ @ ০৫:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ আগস্ট ২০২৩@০৫:২৪ পূর্বাহ্ণ
লালমনিরহাটে বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ

।।স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের হাতীবান্ধায় বাবাকে মারধরের পর মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে লাবিব নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে ওই মেয়ের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে ওই দিনে সকালে হাতীবান্ধা উপজেলার মেডিকেল এলাকা থেকে অপহরণের শিকার হয় আলিমুদ্দিন সরকারী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ওই শিক্ষার্থী।

লাবিব ওই উপজেলার বড়খাতা গ্রামের বাসিন্দা ও রমনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন মিয়ার পুত্র। তবে লাবিবের পরিবারের দাবী অপহরণ নয়, তাদের দুই জনের মাঝে প্রেমের সর্ম্পক রয়েছে। সেই সর্ম্পকের সুত্র ধরে তারা পালিয়ে গেছে।

প্রাপ্ত অভিযোগে প্রকাশ, লাবিব নামে ওই যুবক রোববার সকালে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা থেকে আলিমুদ্দিন সরকারী কলেজের শিক্ষার্থী ওই মেয়েকে অপহরণ করেন। এসময় বাঁধা দিতে গেলে ওই মেয়ের বাবাকে মারধর করেন লাবিব ও তার সাথে থাকা অন্য লোকজন এমন অভিযোগ ওই মেয়ের বাবার। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন ওই মেয়ের বাবা।

একাধিক বার যোগাযোগ করা হলেও লাবিবের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন লাবিবের পরিবার। তাদের দাবী দুই জনের মাঝে প্রেমের সর্ম্পক রয়েছে। অপহরণ নয়, সেই সর্ম্পকের সূত্র ধরে তারা পালিয়ে গেছে। তারাও ছেলে-মেয়ে দুই জনকে উদ্ধারের চেষ্টা করছি।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ