আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীতে ১২লিটার মদসহ শিব চরণ দাস(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কিছামত দলুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শিব চরণ ওই গ্রামের মৃতঃ বংশীরাম দাসের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিব চরণ অবৈধভাবে মদ বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২ লিটার মদসহ তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।






















