।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইতালির অন্যতম এক বিপজ্জনক পলাতককে করফু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফুটবল দলের জয় উদযাপনের এক ছবিতে তাকে উল্লাস করতে দেখার পর এই পলাতকের সন্ধান পায় পুলিশ।
৬০ বছরের ভিনসেনজো লা পোর্টাকে মনে করা হয় তার সঙ্গে নেপলসের ক্যামোরা সংঘবদ্ধ অপরাধী চক্রের নিবিড় যোগাযোগ রয়েছে। ১১ বছর পলাতক ছিলেন তিনি। তবে এই বছরের শুরুতে গ্রিসে ফুটবল সমর্থকদের উল্লাসের এক ছবিতে এক ছবিতে শনাক্ত করা হয়। নেপলস পুলিশ বলেছে, ‘ফুটবল এবং নেপলসের জন্য আবেগই ভিনসেনজোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে’।
কর্মকর্তারা জানিয়েছেন, তিন দশক পর এই বছরের শুরুতে প্রথমবার নেপোলি ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করার পর উদযাপনের ওই ছবিটি তোলা হয়। পুলিশ বলেছে, চ্যাম্পিয়নশিপ জয়ের পর ভিনসেনজো জয় উদযাপন থামাতে পারেননি।
অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা, কর ফাাঁকি এবং জালিয়াতির বিভিন্ন অভিযোগে ভিনসেনজোর অনুপস্থিতিতে তাকে অনেক আগেই দণ্ডিত করেছে ইতালির আদালত। গত শুক্রবার শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই সময় তিনি গ্রিক দ্বীপে মোটরসাইকেল চালাচ্ছিলেন। বর্তমানে তাকে ইতালি দেয়ার উদ্দেশে কারাগারে রাখা হয়েছে। ইতালি ফিরিয়ে দেয়া হলে তাকে ১৪ বছর চার মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
ভিনসেনজোর আইনজীবী জানিয়েছেন, ‘তিনি গ্রিসে নতুন করে পরিবার শুরু করেছিলেন… তার নয় বছরের ছেলে আছে আর তিনি বাবুর্চির কাজ করে খরচ মেটাতেন। তার হৃদরোগ রয়েছে। তাকে ফিরিয়ে দেয়া হলে তিনি এবং তার পরিবার ধ্বংস হয়ে যাবে’।




















