আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

লাহোরে গ্রেফতার ইমরান খান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ আগস্ট ২০২৩ @ ০৮:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ আগস্ট ২০২৩@০৮:৩৭ অপরাহ্ণ
লাহোরে গ্রেফতার ইমরান খান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের পর পাকিস্তানের লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের রায় ঘোষণার পর লাহোরের জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। পিটিআই-এর পাঞ্জাব শাখা এক টুইটে জানায়- ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়- ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে ১ লাখ রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। এ মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ