।।স্পোর্টস ডেস্ক।।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মোটা অঙ্কের অর্থের প্রস্তাব ছিল। কিন্তু সেখানে না খেলে তিনি যোগ দিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। যাতে টাকা-পয়সাও তুলনামূলক কম পাবেন তিনি।
কিন্তু কেন কানাডা না গিয়ে শ্রীলঙ্কায় গেলেন বাবর? এর কারণ জানালেন তার বাবা আজম সিদ্দিকি।
বাবরের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। কিন্তু বাবরের কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার কারণ নিয়ে তার বাবা বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের সময়ই বাবর আমাকে বলেছিল, কানাডা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছে। দুটি লিগেই একই টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
কিন্তু কানাডাতে ১৬ দিন খেলতে হতো আর শ্রীলঙ্কায় ২৫ দিন।
তিনি আরো বলেছেন, কানাডার আবহাওয়াও অনেক ভালো। শ্রীলঙ্কায় এখন প্রচণ্ড গরম। কিন্তু আমি তবু বাবরকে বলি শ্রীলঙ্কায় খেলতে।
কারণ এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে শ্রীলঙ্কায় খেলতে হতে পারে। তা ছাড়া এ বছর ভারতেও বিশ্বকাপ আছে। তাই উপমহাদেশের উইকেটে খেলাই ভালো। আমার কাছে পাকিস্তান সব কিছুর আগে।
তাই দেশের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।





















