আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অস্ট্রেলীয় উপকূলের সেই গোলক শনাক্ত

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২ আগস্ট ২০২৩ @ ১০:৫১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ আগস্ট ২০২৩@১০:৫১ পূর্বাহ্ণ
অস্ট্রেলীয় উপকূলের সেই গোলক শনাক্ত

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ভেসে আসা রহস্যময় গোলকটি ভারতীয় মহাকাশ যানের ধ্বংসাবশেষ বলে নিশ্চিত করেছেন উভয় দেশের কর্মকর্তারা। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো পরিচালক সুধির কুমার জানিয়েছেন, ওই গোলকটি তাদের আগে উৎক্ষেপণ করা পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের অংশ। এর আগে অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা জানায় তারা গোলকটি নিয়ে তদন্ত শেষ করেছে। আর তারাও একই রকমের সিদ্ধান্তে পৌঁছেছে।

পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গ্রিন হেড বিচে গত জুলাই মাসে গোলকটি ভেসে আসে। তামার রংয়ের গোলকটি নিয়ে তৈরি হয় রহস্য। অনলাইনে ছবি ছড়িয়ে পড়লে এটি নিয়ে নানা জল্পনা শুরু হয়।

তবে শুরু থেকে পুলিশ বলে আসছিল এটি মহাকাশ যানের অংশ হতে পারে। অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা জানিয়েছে, নতুন কোনো গোলক দেখা গেলে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে জানাতে হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ