হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।
সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ। আজ রোববার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটর শোভাযাত্রা সহযোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে জামাত-বিএনপি সংখ্যায় বেশী ছিলো। বর্তমানে সংখ্যায় আওয়ামীলীগ অনেক বেশী। পূর্ব ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাদের নৈরাজ্যকে প্রতিহত করার সময় এসেছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।





















