আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ: নিহত-৭, আহত-২২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ জুলাই ২০২৩ @ ০৮:৪০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুলাই ২০২৩@০৯:৩৩ অপরাহ্ণ
ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ: নিহত-৭, আহত-২২

সজল সরকার
চুকনগর প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রীসহ সাতজন নিহত হয়েছে। ২৯জুলাই শনিবার সকাল সাড়ে দশটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে খুলনা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ারর সার্ভিস ও স্থানীয় জনগনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আরিফ রেজা ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান সার্বিক খোঁজ খবর নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ সুফিয়ান রুস্তম জানান, এ পর্যন্ত ২২জন রোগী এসেছে তার মধ্যে সাতজনকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে এখানে আনার পরে দুজনকে মৃত্যু ঘোষনা করা হয় আর বাকীগুলোকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়। এর মধ্যে একজন বাচ্চা ও আরেকজন মহিলা। তাদের বাকী কয়েকজনের অবস্থা আশংকাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত হোসেন জানান, সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো– জ -০৪-০০৯৯) মেছাঘোনা নামক স্থানে পৌঁছালে খুলনা গামী একটি প্রাইভেটকার এর (ঢাকা মেট্রো গ-৩৯-৩৬৬৯) সাথে মুখোমুখি সংঘর্ষে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসের ২২জন যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহতরা হলেন, বাসযাত্রী মাদারীপুরের বেবি বেগম (৫০) । নিহত প্রাইভেটের চালকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাদের মরদেহ ডুমুরিয়া হাসপাতালে জরুরি বিভাগে রয়েছে। এ দুর্ঘটনার পর থেকে খুলনা সাতক্ষীরা মহাসড়ক দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের ক্রেন এনে বাস ও প্রাইভেটকার সরানোর পর ৩ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ