উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।
দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২৬ই জুলাই বিকাল ৫ টায় ১৫ই আগস্ট পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ই আগস্ট,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগ এবং লাউডোব ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক সাগর চন্দ্র বাছাড়।
সভাটি উপস্থাপনা করেন লাউডোব আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিহার মন্ডল। সভায় সকল নেতাকর্মী উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করে নিজ নিজ মত প্রকাশ করেন। ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নীহার মন্ডল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হবে দাকোপ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী।সভার সভাপতি প্রভাষক সাগর চন্দ্র বাছাড় বলেন,দাকোপ উপজেলা আওয়ামী লীগের নির্ধারিত সময় অনুযায়ী শোক দিবস পালন করা হবে।
তবে চেয়ারম্যান শেখ যুবরাজ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। আমরা আশা করছি তিনি যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন। ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করবেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জনাব দেবেন্দ্রনাথ মিস্ত্রি, সহ-সভাপতি জনাব অঞ্জন সরকার সহ লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী,যুব লীগ,মহিলা লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, লাউডোব ইউনিয়নের সকল সদস্য এবং সদস্যা মন্ডলী।





















