আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

তসলিমা নাসরিনের কবিতা আবৃত্তি করলেন পরীমনি: কিসের ঝাল মেটালেন

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ০৬:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@০৬:৩১ অপরাহ্ণ
তসলিমা নাসরিনের কবিতা আবৃত্তি করলেন পরীমনি: কিসের ঝাল মেটালেন

।।বিনোদন ডেস্ক।।

কয়েকদিন আগে অসুস্থ ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালেও ছুটতে হয়েছিল অভিনেত্রী পরীমণিকে। কিন্তু পাশে ছিলেন না শরীফুল রাজ। একা হাতে ছেলেকে সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বর্তমানে ‘রাজ্য’ সুস্থ বলে জানান পরীমণি। এরই মধ্যে পরীমণি আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তসলিমা নাসরিনের একটি কবিতা আবৃত্তি শেয়ার করে।


রোববার (২৩ জুলাই) দুপুরে পরীমণি নিজের ফেসবুকে তসলিমা নাসরিনের এটি কবিতা আবৃত্তির পোস্ট শেয়ার করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লিখেছেন- “নে এটা তোর জন্য অকৃতজ্ঞ”। এটি শেয়ার করার সঙ্গে সঙ্গে পরীমণির ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করেন। শেয়ারও দিয়েছেন অনেকে।

পরীমণির শেয়ার করা পোস্টে অরণ্য সৌরভ নামের একজন মন্তব্য করে লিখেছেন- আহা! বেশি আদর সোহাগে পুষলে কাছের মানুষেরা এমনই হয়ে যায়। পরীমণি তসলিমা নাসরিনের এই কবিতাটি শেয়ার দেওয়ার পর অনেকেই বলছেন, কাকে ইঙ্গিত করে তিনি শেয়ারের পোস্টে এমন ক্যাপশন লিখেছেন। অনেকেই মনে করছেন তিনি রাজ’কে ইঙ্গিত করেই এ কবিতাটি শেয়ার দিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৮জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পরীমণি লিখলেন- আমার পদ্মফুল আজ ভালো আছে। সুস্থ হয়ে উঠেছে বেশ। কতো দিন পর আজ আম্বার সাথে সে একটু দুষ্টু দুষ্টু খেলেছে। শুকরিয়া। এদিকে পরীমণি থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ। এজন্য সন্তান রাজ্যকে কাছে পাচ্ছেন না তিনি। তবে এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে আলাদা করতে পারেনি তাকে। এমনটি বোঝা গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজে’র দেওয়া একটি পোস্টে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ