আজ ও এবং

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 25th November 2023 @ 12:14 pm ও লাস্ট আপডেটঃ 25th November 2023@12:14 pm
মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মোহাম্মদ ইয়াছিন নামে এক দালালকে আটক করা হয়েছে। সে টেকনাফের মহেষখালী পাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছড়ার মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘দালালদের খপ্পড়ে পরে অবৈধভাবে সাগরপথে একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের খবরে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনিসহ পুলিশের একটি দল ওই এলাকা অভিযান পরিচালনা করে। এতে মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় জড়ো হওয়া নারী ও শিশুসহ ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। এসময় শীর্ষ দালাল মো.ইয়াছিনকে আটক করা হয়।’

পুলিশের কাছে উদ্ধার মালয়েশিয়াগামী মোহাম্মদ সৈয়দ জানান, ‘তিন শিশু সন্তানসহ সাগরপথে মালয়েশিয়া উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করি। দালালকে ৪০ হাজার টাকা দিয়েছি। বাকি ২ লাখ টাকা ইন্দোনেশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু দালালরা টেকনাফের একটি পাহাড়ে ৫ দিন আটকে রাখে। অবশেষে যাত্রার প্রস্তুতিকালে পুলিশের কাছে ধরা পড়েছি। দালালদের কাছে পাহাড়ে আরো অনেক রোহিঙ্গা আটক রয়েছে।’

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, ‘সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে এক দলালসহ ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। আটক দালালের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে।’

[the_ad id=”3072″]

আরও সংবাদ

[the_ad id=”3077″]

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ