আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুতে এ বছরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-১৯: হাসপাতালে ভর্তি ১৭৯২

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৯ জুলাই ২০২৩ @ ১১:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুলাই ২০২৩@১১:৩২ অপরাহ্ণ
ডেঙ্গুতে এ বছরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-১৯: হাসপাতালে ভর্তি ১৭৯২

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছেন। যা একদিনে এ বছরের সর্বোচ্চ। একই সময়ে আরও ১ হাজার ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৬ জন মারা গেলেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ২ হাজার ১৮২ জন। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৭৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ