আজ ও এবং

সময় টিভির রংপুর ব্যুরো চীফ রতন সরকার আর নেই

সময় টিভির রংপুর ব্যুরো চীফ রতন সরকার আর নেই

।।নিজস্ব প্রতিবেদক।।

সময় টিভি’র ব্যুরো চীফ ১৪ জুলাই রাত ১২ টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

১৩ জুলাই রাত ৯টায়  তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর মহানগরীর ধাপে পৌঁছালে তিনি অসুস্থ হন। রংপুর মেডিকেল কলেজের জরুরী বিভাগে ভর্তি করা হয়। পরে হাসপাতালের জরুরী বিভাগ থেকে ২৯ নম্বর ওয়ার্ডে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে জাতি একজন সাহসী সাংবাদিক হারালেন।

আজ বাদ জুম্মা নীলফামারী আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

তার অকাল মৃত্যুতে বিডিহেডলাইন্স পরিবার গভীরভাবে শোক প্রকাশ করছে, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ