আজ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ ডিসেম্বর ২০২৩ @ ০১:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ ডিসেম্বর ২০২৩@০১:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।

সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অবঃ শিক্ষক আব্দুর রউফ কমলের সঞ্চালনায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।

এসময় থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আহসানুজ্জামান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি গাজী সাইদূর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ আহম্মদ আলী সরকার, সদস্য বৈদ্য নাথ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ