আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৬

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ জুলাই ২০২৩ @ ০১:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুলাই ২০২৩@০১:০৪ অপরাহ্ণ
সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৬

।।নিজস্ব প্রতিবেদক।।

সিলেটের কোম্পানিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দরীগাঁও এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান- খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি জানান- দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ