আজ ও এবং

কিশোরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

কিশোরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জ সদরে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।

রোববার বিকেলে উপজেলার বৌলাই ইউনিয়নের পুথিঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (৬ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অভিযুক্ত ৩৬ বছর বয়সী রাসেল মিয়া পেশায় অটোরিকশাচালক। সে বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সদর উপজেলার বৌলাই এলাকার তিন বছর বয়সী এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে পাশের বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়া। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে সোমবার (৬ নভেম্বর) সদর মডেল থানায় রাসেল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল পেশায় অটোরিক্সাচালক। প্রায় দুই মাস আগে পার্শ্ববর্তী পুঁথিপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। রাসেলের বিরুদ্ধে এর আগেও চুরিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ