।।হিলি প্রতিনিধি।।
শারদীয় দুর্গাপূজার টানা ৬ দিনের ছুটি শেষে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি আরো জানান, ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আজ সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।





















