।।খুলনা ব্যুরো।।
খুলনার দোলখোলা শ্রী শ্রী শীতলতা ঠাকুরাণী মন্দির প্রাঙ্গণে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ যুব ঐক্য ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সম অধিকার সম মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এবং সংখ্যালঘু ঐক্য মোচা কর্তৃক ঘোষিত দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কানাই মন্ডল(আহবায়ক, যুব ঐক্য পরিষদ কর্মী সমাবেশ প্রস্তূত কমিটি), এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি পাপ্পু সরকার ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজু ঘোষ।
বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন- কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য্য, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি ঋত্বিক রায় বাহাদুর, কেন্দ্রীয় যুব কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মিঠুন রায়, চিরঞ্জীব মল্লিক,পরাগ রায়, রিপন রায়,বিষ্ণু রায়, অরূপ জোদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনা জেলা যুব ঐক্য পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি স্বপন কুমার রায় এর সভাপতিত্বে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব কমিটির সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুলের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়েছে।



















