।।খুলনা ব্যুরো।।
খুলনার দৌলতপুরে আজ ১৭সেপ্টেম্বর(রবিবার) দিবাগত রাত ২টায় দৌলতপুর থানা পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে সাড়াসী অভিযান পরিচালনা করে দৌলতপুর থানার পাবলা গ্রামের মৃত শামীম জমাদ্দার এর পুত্র মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার(২০) কে উক্ত থানাধীন পাবলা ফকিরপাড়াস্থ হক সাহেবের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।
দৌলতপুর থানার কর্মরত ডিউটি অফিসার দোলা জানান- গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে তার হেফাজতে অবৈধ অস্ত্র গুলি রাখা আছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক ১৭সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টায় দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেট এর নাজ এন্টারপ্রাইজ নামক পরিত্যক্ত দোকানের মধ্য থেকে আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ০৫টি খয়েরী রংয়ের বোর কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। জব্দকৃত ওয়ান শুটার গান ও ০৫ টি ১২বোর কার্তুজ গামছায় মোড়ানো অবস্থায় একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার এর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা রুজু করা হয়েছে।





















