আজ ও এবং

টেনিসকে বিদায় জানাচ্ছেন ইসনার

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ 25th August 2023 @ 08:31 am ও লাস্ট আপডেটঃ 25th August 2023@08:31 am
টেনিসকে বিদায় জানাচ্ছেন ইসনার

।।স্পোর্টস ডেস্ক।।

সার্ভিসের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের তারকা জন ইসনার আসন্ন ইউএস ওপেনের পর পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। এই ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। ২০১০ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে সবচেয়ে লম্বা সময় ধরে একটি ম্যাচ খেলার জন্য এখনো সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন ইসনার। ১৩ বছর আগের ওই ম্যাচটিতে ফ্রান্সের নিকোলাস মাহুতকে পরাজিত করতে ইসনার ১১ ঘণ্টা সময় নিয়েছিলেন।

৬-৪, ৩-৬, ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/৩), ৭০-৬৮ গেমে ইসনারের জয়ের ম্যাচটি শেষ হতে তিন দিন লেগেছিল। পুরো ম্যাচে তিনি ১১৩টি এইস মেরেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিতে গিয়ে ইসনার লিখেছেন, ‘১৭ বছরের বেশি সময় ধরে এটিপি ট্যুরে খেলার পর এখন সময় এসেছে পেশাদার টেনিসকে বিদায় জানানোর। আসন্ন ইউএস ওপেন আমার ক্যারিয়ারের শেষ ইভেন্ট হতে যাচ্ছে।

এই যাত্রাটা মোটেই সহজ ছিল না। এখন আমি পরিবারের সঙ্গে প্রতিটি সেকেন্ড কাটানোর জন্য মুখিয়ে আছি।’
২০১২-২০২০ সাল পর্যন্ত টানা ৯ মৌসুম বছর শেষের র‌্যাংকিংয়ে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ র‌্যাংকধারী খেলোয়াড় ছিলেন। ২০১০-২০১৯ সাল পর্যন্ত এক দশকে শীর্ষ ২০ র‌্যাংকিংয়ের মধ্যে তার অবস্থান ছিল।

ক্যারিয়ারে ১৬টি এটিপি সিঙ্গেলস ও আটটি ডাবলস শিরোপা জয় করেছেন। ইউএস ডেভিস কাপ দলের নিয়মিত সদস্য ছিলেন। এই টুর্নামেন্টে ১৮ বারের অংশগ্রহণ করে ১৫টি সিঙ্গেলস ও দুটি ডাবলস জয় রয়েছে তার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ