আজ ও এবং

সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 15th August 2023 @ 01:58 pm ও লাস্ট আপডেটঃ 15th August 2023@01:58 pm
সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায়  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের দাতা সদস্য আব্দুল খালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় সুপার শাহ্ নুর আলম, সাবেক ছিটমহলের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল মান্নান শেখসহ আর অনেক। এ সময় ১৫ আগস্ট এর নির্মম ঘটনার বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ