আজ ও এবং

বাবা হত্যার বিচারের জন্য আইনজীবী হলেন ছেলে

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 27th November 2023 @ 05:24 pm ও লাস্ট আপডেটঃ 27th November 2023@05:24 pm
বাবা হত্যার বিচারের জন্য আইনজীবী হলেন ছেলে
ছবি- বিডিহেডলাইন্স

।।কুমিল্লা প্রতিনিধি।।

বাবার হত্যার বিচারের জন্য পড়াশোনা করে হয়েছেন আইনজীবী। পরে সে মামলা নিজে লড়ে বাবা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলায়। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বাংলাদেশ সুপ্রিমকোর্টের এক আইনজীবীর পিতাকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইউছুব, বনি আমীন, ইউছুবের ভাতিজা সোলায়মান, আসামি ইউছুবের শ্যালক ও মৃত আঃ মতিন এর ছেলে আঃ হক এবং মহিলা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন আসামি ইউসুফ এর বড় বোন রজ্জবী বিবি।

মামলার বিবরণে জানা যায়- জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৮ সালের একুশে মে দিনের বেলায় আসামিদের সঙ্গে ওই আইনজীবির বাবা ফার্ণিচার ব্যবসায়ি মোঃ শহীদ উল্লাহ’র কথা কাটাকাটি, তর্কবির্তক ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে ঐদিন দিবাগত-রাত সাড়ে ৮টার দিকে আসামিরা আইনজীবির বাবাকে পরানপুর বাজারের পশ্চিম পাশে বিরোধীয় জমিতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দ্বারা শহীদ উল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে কুমিল্লায় হসপিটালে নেওয়ার পথে পথিমধ্যে মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে নিহতের ছোটভাই ও বরুড়া বিজরা মাদ্রাসার প্রিন্সিপাল মৃত আবদুল মজিদ এর ছেলে মোঃ আমান উল্লা বাদী হয়ে ১৯৯৮ সালের ২২ মে একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ইউসুফসহ ১৫ জনকে আসামি করে বরুড়া থানায় একটি হত্যা মামলা করে।

নিহতের ছেলে এডভোকেট মোঃ আবু নাসের বাবা হত্যাকারীদের বিচারের উদ্দ্যেশে আইনজীবী হয়ে লড়াই করে ২৫ বছর পর বিচার পেলেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন- আমার পিতাকে যখন হত্যা করা হয়, তখন আমি পঞ্চম শ্রেণিতে পড়ি। আমি আমার মায়ের অনুপ্রেরণায় পিতার খুনিদের বিচার নিশ্চিত করতে আইনজীবী হয়েছি। ২৫ বছর পর হলেও একজন সন্তান হিসেবে আমি আমার পিতা হত্যার বিচার নিশ্চিত করতে পেরেছি, এটা আমার অনেক বড় পাওয়া’।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ