আজ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মারা গেছেন চার্লি চ্যাপলিনের মেয়ে

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ১১:৩১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@১১:৩১ পূর্বাহ্ণ
মারা গেছেন চার্লি চ্যাপলিনের মেয়ে

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

কমেডি লিজেন্ড চার্লি চ্যাপলিনের মেয়ে এবং অভিনেত্রী জোসেফাইন চ্যাপলিন ৭৪ বছর বয়সে মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, পরিবারের ঘোষণা অনুযায়ী গত ১৩ জুলাই প্যারিসে মারা যান জোসেফাইন।

জোসেফাইন চ্যাপলিনের জন্ম ১৯৪৯ সালের ২৮ মার্চ ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায়। তিনি চার্লি চ্যাপলিন ও ওনা ও’নেইল দম্পত্তির আট সন্তানের মধ্যে তৃতীয়। ১৯৫২ সালে বাবার হাত ধরে মাত্র চার বয়স বয়সে পর্দায় ক্যারিয়ার শুরু করেন জোসেফাইন।

তার তিন সন্তান রয়েছে; চার্লি, আর্থার এবং জুলিয়েন রনেট। এছাড়া জোসেফাইনের সহদর মাইকেল, জেরালডিন, ভিক্টোরিয়া, জেন, আন্নেতে, ইগুয়েন এবং ক্রিস্টোফার বেঁচে আছেন।

জোসেফাইন বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭২ সালে পিয়ের পাওলো পাসোলিনির পুরস্কারজয়ী সিনেমা ‘দ্য ক্যান্টারবুরি টেলস’ এবং রিচার্ড বালদুচ্চির লডিয়্যুর ডেস ফবিসে অভিনয় করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ