আজ ও এবং

খুলনায় যুবলীগের তারুন্যের জয়যাত্রা সমাবেশ শুরু

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ 20th July 2023 @ 06:58 pm ও লাস্ট আপডেটঃ 20th July 2023@06:58 pm
খুলনায় যুবলীগের তারুন্যের জয়যাত্রা সমাবেশ শুরু
ছবি- বিডিহেডলাইন্স

।।স্টাফ রিপোর্টার।।

খুলনা বিভাগীয় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০জুলাই) বিকাল সাড়ে ৪ টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। সঞ্চালনা করছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে যাত্রা শুরু করেছেন। সেই যাত্রাকে আরো ত্বরান্বিত করে সাফল্যমন্ডিত করতেই দেশপ্রেমিক ও মুজিব আদর্শের তরুন সমাবেশকে একিত্রিত করতেই এই ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ- বলছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। তিনি বলেন, সমাবেশ থেকে সকল দেশ বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ